
ডেস্ক নিউজ : রোববার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৬৭ জন ঢাকার এবং ঢাকার বাইরে রয়েছেন ১৩২ রোগী।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৯৮ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার ১১৭ জন,আর বাকি ৩৮১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত হাজার ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন পাঁচ হাজার ৬৯৫ জন।
কিউটিভি/আয়শা/২৫ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৫০





