করোনায় আরও দু’জনের মৃত্যু, শনাক্ত ২৩০

uploader3 | আপডেট: ১৮ জুন ২০২৩ - ০৫:৩৬:৫০ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৫৭ জনের। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৩৭৬ জন। একই সময়ে ২৯৭২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

কিউটিভি/অনিমা/১৮ জুন ২০২৩,/বিকাল ৫:৩৬

▎সর্বশেষ

ad