করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৪০

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২৩ - ০৫:২৩:০২ পিএম

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। তাকে নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৫২ জনে। আর গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৬১০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৮৭০ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনা ধরা পড়ে। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরে ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে প্রাণ হারান করোনায়।

 

 

কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৩,/বিকাল ৫:২১

▎সর্বশেষ

ad