ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

৪ কোটি টাকায় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে জেসন রয়

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২৩ - ০৮:০৭:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ও ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ডের চুক্তি ছেড়ে যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলতে যাচ্ছেন জেসন রয়। তিন লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) দুবছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে যাচ্ছেন সাদা বলের টপ অর্ডার ব্যাটার। এমন খবর জানিয়েছে, ডেইলি মেইল।

৩২ বছরের জেসন রয় যোগ দেবেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে। এই দলটির মালিক নাইট রাইডার্স গ্রুপ, যারা মূলত কলকাতা নাইট রাইডার্সের মালিক। সাকিব আল হাসানের জায়গায় এবার ২.৮ কোটি রূপীতে কেকেআরের হয়ে খেলেছেন রয়। ১৩ জুলাই থেকে ৬ দল নিয়ে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের প্রথম আসর।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকলেও ওয়ানডে খেলেছেন রয়। ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তিনি। গত অক্টোবরে ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে ‘ইনক্রিমেন্ট চুক্তি’ নামের শ্রেণিতে থাকা রয় প্রথম ইংলিশ ক্রিকেটার যিনি ইংল্যান্ডের কেন্দ্রিয় চুক্তি থেকে বের হয়ে যাবেন। চুক্তি থেকে বেরিয়ে গেলেও ২০২৩ বিশ্বকাপ দলে রয়ের জায়গা নিয়ে সমস্যা হবে না বলে জানিয়েছে ইসিবি।

ফ্র্যাঞ্চাইজি লিগ ও ইংল্যান্ডের হয়ে ৩২১ টি-টোয়েন্টিতে ১৪২ স্ট্রাইকরেটে ৮৩৯৫ রান করেছেন জেসন রয়। ইংল্যান্ডের হয়ে ১১৬ ম্যাচসহ লিস্ট ‘এ’ ক্রিকেট খেলেছেন ২১২টি। ৩৮ গড়ে এই ফরম্যাটে রান তার ৭৩৩১।

 

 

কিউটিভি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad