ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

শ্রীলেখার বিশেষ বার্তা

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৬:০৯:৫৯ পিএম

বিনোদন ডেস্ক : সপ্তাহের প্রথম দিনে সোমবার (১৩ মার্চ) বহুদিনের বন্ধুর সঙ্গে সময় কাটান শ্রীলেখা। প্রায় এক রকম শাড়ি পড়েছিলেন দুজনেই। সেই ছবিও পোস্ট করতে ভোলেননি অভিনেত্রী। কিন্তু তার আগে আরেকটি পোস্ট করেন শ্রীলেখা। পেছন দিকে ফিরে দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘টার্নিং মাই ব্যাক অন মাই হেটার্স’। ব্যাস কমেন্টে ভরে যায় শ্রীলেখার সেই পোস্ট। কেউ মজা শুরু করেন কেউ বা আবার ছবি এবং ক্যাপশনের প্রশংসা। 

এমনিতেই শ্রীলেখা মিত্রর সোশ্যাল পোস্ট মানেই খবরের শিরোনাম। নানা বিষয় নিয়ে অভিনেত্রীর মন্তব্য ঝড় তুলেছে বহুবার। কখনও টালিউড ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়া নিয়ে, কখনও কুকুরদের ওপর হওয়া অত্যাচার নিয়ে, কখনও আবার অন্যকে বিদ্রুপ করে।

ট্রলও কম হতে হয় না অভিনেত্রীকে। তবে এসবকে একেবারেই পাত্তা দেন না অভিনেত্রী। ট্রলারদের মন্তব্যকে পেছনে ফেলে এগিয়ে যেতে জানেন শ্রীলেখা। তাইতো বাংলা ইন্ডাস্ট্রিতে কম ছবি পাওয়া হোক কিংবা প্রযোজক না পাওয়া- কোনো কিছুতেই আজকাল আর ভয় পান না অভিনেত্রী।

যদিও এই মুহুর্তে বাংলাদেশের পরিচালক রাশিদ রাহার পরিচালনায় ‘কলকাতা ডায়েরি’ নামক একটি ছবিতে কাজ করছেন শ্রীলেখা। যেই ছবিতে দর্শনা বণিকও রয়েছেন। সম্পর্কের এই গল্পের পুরোভাগের শুটিং চলেছে কলকাতায়। বাংলাদেশের জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ওয়েব ছবিটি। 

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

▎সর্বশেষ

ad