ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ভূমধ্যসাগরে নৌকাডুবি, উদ্ধার ১৭ জনই বাংলাদেশের নাগরিক

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৫:১৭:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : এএনএসএ জানায়, ভূমধ্যসাগরে সর্বশেষ মারাত্মক নৌকাডুবির পরে উদ্ধার হওয়া ১৭ অভিবাসনপ্রত্যাশীকে সোমবার ইতালীয় কর্তৃপক্ষ উপকূলে নিয়ে এসেছে।  উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীরা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের ইতালির সিসিলি দ্বীপের পোজালো শহরে নিয়ে যাওয়া হয়েছে। রোববার ইতালির কোস্টগার্ড জানিয়েছে, লিবিয়া থেকে ৪৭ জন যাত্রী নিয়ে যাত্রা করা অভিবাসনপ্রতাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যায়। এতে ৩০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।  

এর আগে অবৈধপথে ইতালি যাওয়ার সময় গত ২৬ ফেব্রুয়ারি ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়ার কাছে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি হয়। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়,  এ বছর সমুদ্রপথে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়েছে।  গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণ বেশি অভিবাসনপ্রত্যাশী এসেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্টস জানায়, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মধ্য-ভূমধ্যসাগরে অন্তত ২০ হাজার ৩৩৩ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৫

▎সর্বশেষ

ad