ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

অভিষেকের তৃতীয় বলেই তানভীরের সাফল্য

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৫:০৮:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের তৃতীয় বলেই সাফল্য পেলেন তানভীর ইসলাম। ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক হয় লেগ স্পিনার তানভীরের। 

ইনিংসের প্রথম ওভারেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসান। বোলিংয়ে এসেই সফল হন তানভীর।

তানভীরের করা ওভারের তৃতীয় বলটি বুঝতে পারেননি ইংলিশ ওপেনার ফিল সল্ট। তিনি ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ভুল করে স্টাম্পিং হন।

হোয়াইটওয়াশ এড়াতে নেমে মাত্র ৫ রানে প্রথম উইকেট হারায়ল ইংল্যান্ড।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে স্বাগতিক বাংলাদেশ।

দলের হয়ে ৫৭ বলে ১০টি চার আর এক ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার লিটন দাস। ৩৬ বলে দুটি ছক্কা আর এক চারের সাহায্যে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। 

এছাড়া ২২ বলে তিন বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে ফেরেন ওপেনার রনি তালুকদার। ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাকিব। 

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad