ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নওগাঁয় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৪:১৮:৩৮ পিএম

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ প্রতিপাদ্যে নওগাঁয় একদিন ব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নওগাঁ শহরের পি.টি.আই স্কুল মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা উপকরণ প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মাদ ইউসুফ রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে নওগাঁ পি.টি.আই এর তত্ত¦াবধায়ক খোন্দকার মো.ইকবাল হোসেন সহ জেলার ১১টি উপজেলার শিক্ষা অফিসার সহ জেলার সকল স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১১টি উপজেলার পৃথক পৃথক ১১টি স্টলে শিক্ষা উপকরণ দিয়ে সাজানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষা মেলা উৎযাপিত হয়।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫

▎সর্বশেষ

ad