ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বিদেশি পর্যটকদের জন্য খুলল চীনের দুয়ার

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৩:৪৫:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : করোনা সংক্রমণের পর প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে চীন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেওয়ার পর বেইজিং এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতি আরও চাঙা করতে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২০ সালের ২৮ মার্চ থেকে বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল চীন। এবার ২০২৩ সালের ১৫ মার্চ থেকে আবার ভ্রমণ অনুমতি ও ভিসা পাবেন বিদেশি পর্যটকরা। কিছু বিশেষ এলাকায় চীন ভিসামুক্ত প্রবেশ অনুমতিও দেবে। হংকং ও ম্যাকাও থেকে আসা পর্যটকরা চীনের মূল ভূখণ্ডে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবে।

করোনা পরবর্তী সময়ে জীবনযাপন স্বাভাবিক করতে নতুন এরকম আরো কিছু উদ্যোগ নিয়েছে চীন সরকার। ১৫ মার্চ থেকে সেসব বিধি পুরোপুরিভাবে কার্যকর করা হবে।

করোনার আগে প্রতি বছর কোটি কোটি বিদেশি পর্যটক চীন ভ্রমণে যেত। করোনা বিধির কারণে দেশটির পর্যটন খাত ভয়াবহ ধরনের ক্ষতির মুখে পড়েছে। এখন থেকে চীনের নাগরিকরাও ৬০টি দেশে ঘুরতে যেতে পারবে। আগে যে সংখ্যা ছিল ২০টি।

সূত্র: বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad