ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ওয়ানডে সিরিজেও অধিনায়ক স্মিথ

uploader3 | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০২:৩৫:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে গিয়েছিলেন। গেল শুক্রবার তার মা মারিয়া কামিন্স না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মাতৃশোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। তাইতো ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ফিরছেন না। সে কারণে ওয়ানডে সিরিজেও অধিনায়ক থাকছেন স্টিভেন স্মিথ।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘প্যাট ফিরছে না। সম্প্রতি যা ঘটে গেছে সেটার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি। আমাদের সহমর্মিতা প্যাট ও তার পরিবারের জন্য রয়েছে। তারা খুবই কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’

১৭ মার্চ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে সফরকারীদের নেতৃত্ব দিবেন স্মিথ। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ইন্দোর টেস্ট জিতেছিল ৯ উইকেটে। আর আহমেদাবাদ টেস্ট করেছিল ড্র। যদিও প্রথম দুই টেস্ট হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা।

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ২:৩৫

▎সর্বশেষ

ad