ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

কড়াকড়ি শেষ, সব ধরনের ভিসা দেবে চীন

uploader3 | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০২:৩২:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : করোনার কারণে তিন বছর আগে ভিসা দেয়া নিয়ে কড়াকড়ি শুরু করেছিল চীন। আগামী ১৫ মার্চ থেকে সেই কড়াকড়ি উঠছে।

জিরো কোভিড নীতি গতভাবে ডিসেম্বরেই তুলে নিয়েছিল চীন। এবার তারা ভিসা দেয়া নিয়ে কড়াকড়ি না করার সিদ্ধান্ত নিল। ফলে বিদেশিদের চীনে প্রবেশের পথ সুগম হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, আগামী ১৫ মার্চ থেকে তারা সব ধরনের ভিসা দিতে শুরু করবে। এটাও জানানো হয়েছে, করোনার আগে চীনের যে সব জায়গায় ভিসা ছাড়াই বিদেশিরা ঢুকতে পারতেন, তারা আবার সেই সুবিধা পাবেন। এর মধ্যে হংকং, ম্যাকাওতে বসবাসকারী বিদেশি  ও আশিয়ান দেশের নাগরিকেরা আছেন।

একই সঙ্গে সাংহাই-সহ চীনের বন্দরে বিলাসবহুল জাহাজ প্রবেশের অনুমতিও দেয়া হয়েছে।

৪০টি দেশের ক্ষেত্রে গ্রুপ ট্যুরের অনুমতি দেয়া হয়েছে। তবে এই সব দেশের মধ্যে অ্যামেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার নাম নেই।

অন্য সব দেশ আগেই তাদের করোনা-নীতি শিথিল করেছিল। চীন অবশেষে করলো। সদ্যনিযুক্ত প্রধানমন্ত্রী লি কুইয়াং বলছেন, গত দুই মাসের মধ্যে চীন করোনা নীতির বদল মসৃনভাবে ঘটিয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ২:৩২

▎সর্বশেষ

ad