ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই: আইনমন্ত্রী

uploader3 | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০২:৫৪:২০ পিএম

ডেস্ক নিউজ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক সেটা আমরা চাই। আমি এটাও বলতে পারি যে, বাংলাদেশে আসন্ন যে নির্বাচন সেটা ফ্রি, ফেয়ার এবং নিউট্রাল (অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ) হবে এরমধ্যে কোনো প্রশ্ন নাই।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, আমাদের ওপর বিদেশিদের কোনো চাপ নেই। বিদেশিরা যদি জানতে চায়, আমরা যেহেতু হত্যা বা মিথ্যার রাজনীতি করি না। তাই আমাদের তাদের এ ব্যাপারে জানাতে কোনো আপত্তি নাই। আমরা কোনো লুকোচুরি করি না, সেজন্য বিদেশি রাষ্ট্রদূতদের এগুলি জানাতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো দ্বিধা নেই।

আনিসুল হক বলেন, বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাই দেশের স্বাধীনতা ও সার্বোভৌমত্বের ব্যাপারে কেউ কোনো কথা বললে আমরা সেটা শুনবো না। আমরা স্বাধীন রাষ্ট্র জনগণের জন্য যেটা ভালো হবে, আমরা সেটা করবো।

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৩,/দুপুর ২:৫৪

▎সর্বশেষ

ad