ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

বরিশাল হবে দেশের দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার

Ayesha Siddika | আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:১২:২১ পিএম

ডেস্ক নিউজ : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন বলেছেন, বরিশাল দেশের দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার হবে। দূষনমুক্ত শিল্পকারখানা স্থাপন হবে আমাদের আগামী শৈল্পিক বিপ্লব। তিনি বলেন, বরিশাল যেহেতু ঢাকার সন্নিকটে; তাই বরিশালকে আমরা হেডকোয়ার্টার করতে পারি। বরিশালে ইপিজেড হবে, ভোলা থেকে গ্যাসও আসবে। আমরা এই সম্ভাবনাগুলো যাচাই করতেই বরিশাল এসেছি।

শনিবার দুপুরে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, শিল্প ও শক্তি বিভাগ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকি, বিসিক চেয়ারম্যান মুহ. মাহাবুবু রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad