ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সামরিক অভিযান নিয়ে কথা বলবেন পুতিন-এরদোগান

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ১২:৪৪:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান টেলিফোনে কথা বলবেন।আজই তাদের মধ্যে কথা হতে পারে। 

এই দুই নেতা ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ইন্টারফক্স। যদিও দুই দেশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর একাধিবার ফোনে কথা বলেছেন পুতিন ও এরদোয়ান। ইউক্রেন যুদ্ধসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেন এই দুই নেতা।

সম্প্রতি ন্যাটোর সাবেক এক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারে রাশিয়া-ইউক্রেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/দুপুর ১২.৪৪

▎সর্বশেষ

ad