ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

সৌদি ক্লাবে রোনালদোর আয় প্রতি সেকেন্ডে ৬৯৬ টাকা?

Ayesha Siddika | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ - ০৫:০৯:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ম্যাঞ্চেস্টার ইউনাইটের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পর্ক চুকে যাওয়ার পর গুঞ্জন শুরু হয়েছিল যে, সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিচ্ছেন সিআর সেভেন। সেই গুঞ্জন অবশেষে সত্যি হয়ে গেল। পর্তুগিজ মহাতারকা আড়াই বছরের জন্য নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। ভক্তদের কৌতুহল, সৌদির ক্লাবে কত টাকা সম্মানী পাবেন সিআর সেভেন?

রোনালদোর আল নাসেরে যাওয়া নিশ্চিত হলেও এখনও চুক্তির বিষয়াদি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। তবে ইউরোপিয়ান গণমাধ্যম জানাচ্ছে, আল নাসের থেকে বছরে ২১ কোটি ডলারের বেশি আয় করবেন রোনালদো। এই তথ্য যদি শেষ পর্যন্ত সঠিক হয়, তাহলে বাংলাদেশি মুদ্রায় রোনালদোর বার্ষিক আয় দাঁড়াচ্ছে ২১,৬৬৩, ৪৩২,০০০ টাকা!

সময়ের হিসাবটা যদি আরও কমিয়ে আনা হয় তাহলে তো চোখ আরও কপালে উঠবে। আল নাসেরে রোনালদোর মাসিক আয় হবে বাংলাদেশি মুদ্রায় ১,৮০৫,২৮৬,০০০ টাকা। দৈনিক আয় হবে ৬০,১৭৬,২০০ টাকা। প্রতি ঘণ্টায় রোনালদো আয় করবেন ২,৫০৭,৩৪১ টাকা। প্রতি মিনিটে ৪১,৭৮৯ টাকা এবং প্রতি সেকেন্ড তিনি ৬৯৬ টাকা আয় করবেন!

 

 

কিউটিভি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad