ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

পরীমনির জীবনটা অনেকটা আমার মতো: তসলিমা নাসরিন

Anima Rakhi | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ - ০৩:৪৯:৪১ পিএম

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নিজের জীবনসঙ্গী চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

রহস্যে ঘেরা সেই স্ট্যাটাসের পর আলোড়ন সৃষ্টি হয়েছে শোবিজ পাড়ায়। হঠাৎ অভিনেত্রীর এমন স্ট্যাটাসে রীতিমতো চমকে গেছেন ভক্ত-অনুরাগীরা। স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন নায়িকা।

এদিকে পরীমনির স্ট্যাটাসের প্রতি নিজের সমর্থন জানিয়ে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনও একটি পোস্ট করেছেন। নিজের পোস্টে তসলিমা বলেছেন, ‘পরীমনির জীবনটা অনেকটা তার মতো।’

তিনি লিখেছেন, ‘পরীমনির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’

তসলিমা আরো লেখেন, ‘পরীমনি নিজের পায়ে দাঁড়িয়েছে। ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরো অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। জগতের আর কোনো প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

এর আগে, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে পরীমনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

এরপর গণমাধ্যমকে তিনি বলেন, “এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।”

পরী আরও বলেন, “বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তাঁর আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।”

পরীমনি ও শরিফুল রাজ প্রেমের সম্পর্কে জড়ান ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময়। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজন। শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি।

এ বছরের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। পরে ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান যার নাম রাখা হয় শাহেম মুহাম্মদ রাজ্য। আর এরই মধ্যে বেজে উঠলো বিচ্ছেদের গান।

কিউটিভি/ অনিমা/৩১.১২.২০২২/বিকাল ৩.৪৯

▎সর্বশেষ

ad