ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

চিকিৎসার জন্য এবার কোরিয়ায় যাচ্ছেন সামান্থা

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ - ১১:৩০:৪৩ এএম

বিনোদন ডেস্ক : মায়োসাইটিস রোগে ভুগছেন ভারতের দক্ষিণের নায়িকা সামান্থা রুথ প্রভু। মাস কয়েক ধরে শরীর ভালো যাচ্ছে না এ অভিনেত্রীর। এটি অটোইমিউন রোগ। সোজা ভাষায় বলতে গেলে মায়োসাইটিস হলো পেশির প্রদাহ। অটোইমিউন মায়োসাইটিসে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত দেহের সুস্থ সবল পেশিকেই আক্রমণ করে। ফলে এই বিরল সমস্যায় পেশি দুর্বল হয়ে যায়। 

এ রোগের চিকিৎসা করাতে কিছু দিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেত্রী। তার বহু সহকর্মী সেই সময় সামান্থার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। 

কিন্তু এসবের মাঝেই ছিল সামান্থার ‘যশোদা’ ছবির মুক্তি। খানিকটা সুস্থ হয়ে ফের দেশে ফেরেন তিনি। ছবির প্রচারে বিভিন্ন সাক্ষাৎকারও দিয়েছিলেন। সেখানেই জানিয়েছিলেন, তার লড়াই কতটা কঠিন। কোনো কোনো দিন যে তিনি ভেঙেও পড়েন, স্বীকার করে নিয়েছিলেন।

সপ্তাহখানেক আগে ফের হাসাপাতালে ছুটতে হয় তাকে। এবার চিকিৎসার জন্য দেশ ছেড়ে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন অভিনেত্রী। সূত্রের খবর, দক্ষিণ কোরিয়াতে আয়ুর্বেদিক চিকিৎসা করাতে যাচ্ছেন অভিনেত্রী। 

যদিও সামান্থার তরফে এ বিষয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। অসুস্থতার কারণে বেশ কয়েক দিন ধরেই আড়ালে রয়েছেন অভিনেত্রী। কিন্তু ‘পুষ্পা’র সাফল্যের পর একাধিক হিন্দি ছবি ও সিরিজের প্রস্তাব আসছে তার কাছে।  কিন্তু এর মাঝে স্বাস্থ্য নিয়ে বেশ জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউটিভি/অনিমা/০১.১২.২০২২/সকাল ১১.৩০

▎সর্বশেষ

ad