ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজা তৃতীয় চার্লসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Ayesha Siddika | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০৭:২৯:৪১ পিএম

ডেস্ক নিউজ : যুক্তরাজ্য ও নর্থ আয়ারল্যান্ডের রাজা হিসেবে সিংহাসনে আরোহণ উপলক্ষে রাজা তৃতীয় চার্লসকে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রী চার্লসকে উদ্দেশ্য করে প্রেরিত নিজ স্বাক্ষরিত এক চিঠিতে বলেন, ‘আমি আস্থাবান যে আপনার দূরদর্শী রাজত্বের অধীনে, যুক্তরাজ্যের জনগণ আপনার প্রিয় মাতা প্রয়াত মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারের ওপর ভিত্তি করে একটি সতত-বিকাশমান ভবিষ্যত উপভোগ করতে থাকবে। ’

প্রধানমন্ত্রী এই শুভক্ষণ উপলক্ষে দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্ব ও সহযোগিতাকে আরো জোরদার করতে এবং কমনওয়েলথকে কাঙ্ক্ষিত পথে চালিত করতে চার্লসকে সর্বান্তকরণে তার সমর্থন ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নতুন রাজা, মহামান্য কুইন কনসোর্ট এবং রাজপরিবারের সদস্যদের স্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সূত্র : বাসস

 

 

কিউটিভি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad