ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বাবর আজমের অধিনায়কত্বে সমস্যা’

Ayesha Siddika | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০৭:২৪:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে আবারো হারল পাকিস্তান। এ নিয়ে এশিয়া কাপের ফাইনালে চারবারের দেখায় পাকিস্তান হারে তিনবার। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে হারের পর সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেন, বাবরকে দ্রুত শিখতে হবে। 

তিনি আরও বলেন, প্রতিপক্ষের যখন ৫ উইকেট পড়ে যায় তখন আপনার উচিত দলের সেরা বোলারদের দিয়ে ধারাবাহিক বোলিং করানো। শেষ দুই ওভারের কথা চিন্তা না করে প্রতিপক্ষকে চাপে রাখতে সেরা বোলারদের ব্যবহার করা উচিত। রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ভানুকা রাজাপাকসের ৪৫ বলের ৭১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭০ রান করে শ্রীলংকা। 

টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেটে ৯৩ রান করা পাকিস্তান এরপর ৫৪ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানে অলআউট হয়। ২৩ রানের জয়ে টুর্নামেন্টের ষষ্ঠ শিরোপা ঘরে তুলে শ্রীলংকা। 

সূত্র: ক্রিকেট পাকিস্তান

 

 

কিউটিভি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

▎সর্বশেষ

ad