ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

সাহেবের বাজারে ৬’ শতাধিক পরিবারের মাঝে খাবার বিতরণ

Ayesha Siddika | আপডেট: ২০ জুন ২০২২ - ০৮:০৭:৩০ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সাহেবের বাজার শাহী ঈদগাহ কমিটির সভাপতি মো. ইলিয়াছ আলী মেম্বার ও সাহেবের বাজার প্রবাসী সমিতির প্রধান উপদেষ্ঠা ফ্রান্স প্রবাসী মো. নরুল ইসলামের সহযোগিতায় প্রায় ৬’শ শতাধিক বন্যা কবলিত পরিবারের মাঝে রান্না করা ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সিলেট শহরতলীর সাহেবের বাজার এলাকার আলীনগর গ্রাম ও সাহেবের বাজার স্কুল এন্ড কলেজ আশ্রয় কেন্দ্রে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে সাহেবের বাজার শাহী ঈদগাহ কমিটির সভাপতি মো. ইলিয়াছ আলী মেম্বার বলেন, ভয়াবহ বন্যার কারণে বিভিন্ন অঞ্চলের মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। দেশের যেসব অঞ্চল বন্যার কবলে পড়েছ, সেসব এলাকায় জরুরি ভিত্তিতে সরকারের পাশাপাশি বিত্তবান মানুষদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে উদাত্ত আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সাহেবের বাজার শাহী ঈদগাহ কমিটির সভাপতি মো. ইলিয়াছ আলী মেম্বার, সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের ধর্ম শিক্ষক মাওলানা শামসুর রহমান, এডভোকেট নুরুল আমিন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক ইদ্রিছ আলী। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৯

▎সর্বশেষ

ad