ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

পর্তুগালে অগ্নিসতর্কতা জারি

Anima Rakhi | আপডেট: ১৪ জুন ২০২২ - ০৯:৫৮:৫৪ পিএম

ডেস্ক নিউজ : পর্তুগালের আবহাওয়া অধিদপ্তর পর্তুগিজ ইনস্টিটিউট অব দ্য মার অ্যান্ড অ্যাটমোসফিয়ার (আইপিএমএ) উচ্চ তাপমাত্রার কারণে পর্তুগালের তিনটি জেলা ফারো, সান্তারাই এবং কাস্তেলো ব্রাঙ্কোর ছয়টি পৌরসভায় বৃহস্পতিবার সর্বোচ্চ অগ্নিসতর্কতা জারি করা হয়েছে।

তাছাড়া দেশটির বিভিন্ন অঞ্চল যেমন ইভোরা, বেজা, পোর্টালেগ্রে, গুয়ার্দা, লিসবন, লেইরিয়া, কুইমব্রা, ভিসেউ, ভিলা রিয়াল এবং ব্রাগান্সা জেলার বেশ কয়েকটি পৌরসভাকে আগুনের উচ্চ ঝুঁকিতে রেখেছে বলে আবহাওয়া দপ্তর সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আগামী ১৩ জুন সোমবার পর্যন্ত উচ্চ তাপমাত্রা অঞ্চল ভেদে ৩০ থেকে ৪০ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে বাতাসের গতিবেগ এবং আদ্রতার পরিমাণ এর উপর অগ্নি ঝুঁকি বাড়তে পারে। সাধারণত প্রতিবছরই গ্রীষ্মকালে পর্তুগালের উপত্যাকা অঞ্চলে শুকনো গাছপালা থেকেই উচ্চ তাপমাত্রার কারণেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

উচ্চ তাপমাত্রার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নাগরিকদেরকে প্রচুর পরিমাণে তরল পান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এছাড়া ঠাণ্ডা স্থানে অবস্থানসহ সমুদ্র সৈকত ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

কিউটিভি/অনিমা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৮

▎সর্বশেষ

ad