মোহাম্মদ নাসিম এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে লালপুরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ১৪ জুন ২০২২ - ১১:০৯:৪৯ এএম
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর(নাটোর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে নাটোরের লালপুরের মডেল প্রেসক্লাব। দিনটি উপলক্ষে সোমবার বিকেল ৬ টার দিকে উপজেলার গোপালপুরস্থ মডেল প্রেসক্লাবের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিমের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মাজহরুল ইসলাম এর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ও লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি,সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার,ক্লাবের উপদেষ্টা ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়,উপদেষ্টা ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাহীন ইসলাম প্রমূখ।

স্মরণসভা শেষে আজিমনগর রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তোফাজ্জল হোসেনের পরিচালনায় বর্ষিয়ান এ নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

কিউটিভি/অনিমা/১৪.০৬.২০২২/সকাল ১১:০৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad