ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মপাশা ও মধ্যনগরে বিক্ষোভ মিছিল

Anima Rakhi | আপডেট: ১০ জুন ২০২২ - ০৭:০৮:৫১ পিএম

সাজিদুল হক,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর দুইটায় ধর্মপাশা উপজেলা সম্মিলিত উলামা পরিষদের উদ্যোগে স্থানীয় আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লী অংশগ্রহণ করেন।

পরে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মুফতি আবুল বাশার, আতিকুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, আজিজুর রহমান, মুখলেছুর রহমান রফিকুল ইসলাম, হাফেজ তৌফিক আহমদ প্রমুখ। অপরদিকে মধ্যনগর শহীদ মিনার প্রাঙ্গণে তৌহিদী জনতার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত এতে বক্তব্য দেন, মাওলানা আবুল হাসান আখঞ্জী, আব্দুল ওয়াহিদ, আবুল বারাকাত প্রমুখ।

কিউটিভি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

▎সর্বশেষ

ad