ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

প্রয়োজন নেই গ্যাসের! স্কুটারের সিটেই দোসা বানালেন যুবক!

Anima Rakhi | আপডেট: ০৫ জুন ২০২২ - ১০:৪৪:৩২ পিএম

ডেস্ক নিউজ : প্রচণ্ড গরম। তাপপ্রবাহের চলছে ভারতের অনেক অংশে। ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়ছে দেশটির বি‌ভিন্ন প্রান্তে। হায়দরাবাদেরও একই হাল। সূর্যের কড়া তাপে প্রাণ যায় যায় অবস্থা! তাপ এতটাই বেশি যে, চুলা ছাড়াই রান্না হয়ে যাবে। জী হ্যাঁ, ঠিকই শুনছেন। হায়দরাবাদের এক ব্যক্তি নিজের স্কুটারের উপরেই বানিয়ে ফেললেন দোসা।

ইনস্টাগ্রামে ‘স্ট্রিট ফুড অব ভাগ্যনগর’ নামক পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়। যা ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি দোসার জন্য চালের গুঁড়া দিয়ে গোলা বানিয়ে বাড়ির বাইরে নিয়ে এসেছেন। তার পর একটি চামচ দিয়ে স্কুটারের উপরেই সটাং দোসা বানাতে শুরু করলেন। স্কুটারের উপরেই দিব্যি তৈরি হয়ে গেল কড়কড়ে দোসা।

ভিডিওর ক্যাপশনে মজা করে লেখা, ‘বাড়িতে ভুলেও এই কাজ করতে যাবেন না কিন্তু!’

এই ভিডিও দেখে নেটাগরিকরা বেশ রসিকতা করেছেন। কেউ বলছেন, যাক হায়দরাবাদবাসীদের এ বার গ্যাস কেনার খরচ বেঁচে গেল। কেউ আবার জানতে চেয়েছেন, দোসাটি কি আদৌ কড়কড়ে হয়েছিল? এক জন নেটাগরিক লিখেছেন, এ তো ননস্টিক পাত্রকেও হার মানাচ্ছে!

তবে এই ঘটনা এর আগেও হয়েছে। মাস খানেক আগে নেটাগরিকরা দেখেছেন, ওড়িশার এক নারীকে দেখা যায় গাড়ির ক্যাবিনেটে রুটি বানাতে। দিল্লিতেও বাড়ির ছাদে অমলেট বানানোর ভিডিও ভাইরাল হয়।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউটিভি/অনিমা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৪

▎সর্বশেষ

ad