ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কানাইঘাটের বড়চতুল রায়পুর গ্রামে হান্ড্রেড ক্লাবের ত্রাণ সামগ্রী বিতরণ

Anima Rakhi | আপডেট: ০৪ জুন ২০২২ - ০১:৫৬:৩৭ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : হান্ড্রেড ক্লাবের উদ্যোগে সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল এলাকার রায়পুর গ্রামের ৭নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জুন) প্রায় ১’শত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ক্লাবের সদস্যবৃন্দ।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পেয়াজ সহ অন্যান্য সামগ্রী।ত্রাণ সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, অসহায় মানুষের সাহায্যে কাজ করা একটি ইবাদত। তাই আসুন আমরা সকলে মিলে সমাজের অসহায় মানুষের স্বার্থে কাজ করি। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ এখনও অসহায়ভাবে দিন যাপন করছেন। ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতার মাধ্যমে তাদের মুখে একটু হাসি ফুটানো সম্ভব।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, হান্ড্রেড ক্লাবের সদস্য এম. এ. এইচ আকাশ, নাদীম খান, মো. আমির মনসুর, মো. ইউসুফ আলী, মো. জসিম উদ্দিন, শহীদ আহমদ খান, মো. শাহিনুর রহমান, কিবরিয়া সারওয়ার, মাহবুব পলাশ চৌধুরী, আনিস চৌধুরী, আফজাল হোসেন লস্কর, জুমের আলী, ইউনুস মিয়া, রেদওয়ান খান, মেহদী হাসান, সেয়দ রফিকুল হক, শাহীনুর রহমান প্রমুখ।

কিউটিভি/অনিমা/০৪.০৬.২০২২/দুপুর ১:৫৬

▎সর্বশেষ

ad