ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গোসলে নেমে নারীর মৃত্যু  

Anima Rakhi | আপডেট: ০৩ জুন ২০২২ - ০৯:১০:৪৭ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া খালের পানিতে গোসলে নেমে সীমা আক্তার (২২) নামে এক গৃহবধূর সলিল সমাধি হয়েছে। শুক্রবার দুপুরে কুরুলিয়া খালে ডুবে যাওয়া ওই নারীর লাশ বিকেলে উদ্ধার করে দমকল বাহিনী। মারা যাওয়া সীমা পৌর এলাকার নয়নপুরের রাজন মিয়ার স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়ার দমকল বাহিনীর স্টেশন অফিসার সোহেল আহমেদ ও স্থানীয় লোকজন সাংবাদিকদেরকে জানান, ওই নারীসহ চারজন নয়নপুর এলাকায় কুরুলিয়া খালে গোসল করতে নামেন। এর মধ্যে সীমা আক্তার পানিতে তলিয়ে যান। পরে দমকল বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিউটিভি/অনিমা/০৩.০৬.২০২২/রাত ৯.১০

▎সর্বশেষ

ad