ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ডাকাতির পর লিখে গেলেন ‘আই লাভ ইউ’!

Anima Rakhi | আপডেট: ২৬ মে ২০২২ - ০৪:২৩:৪৮ পিএম

ডেস্ক  নিউজ : ভারতের দক্ষিণ গোয়ার মারগাও শহরের একটি বাংলোতে বিপুল পরিমাণ অর্থ ডাকাতি করার পর সেখানে মালিকের উদ্দেশে ‘আই লাভ ইউ’ লেখা একটি নোট ফেলে গেছে ডাকাতরা।

অর্থ ও মূল্যবান সম্পদ ডাকাতি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

পুলিশ বুধবার জানিয়েছে বাংলোর বাথরুমের জানালার গ্রিল ভেঙে ঢুকেছিল ডাকাতরা। 

ওই বাংলোর মালিক আসিব জেক বাংলোতে ফেরার পরই হতবাক হয়ে যান। দুদিনের ছুটি কাটিয়ে ফিরেছিলেন তিনি। ফেরার পরই বুঝতে পারেন যে, বাংলোতে ডাকাতি হয়েছে।

ডাকাতরা ২০ লাখ রুপি মূল্যের স্বর্ণ এবং রুপার গহনা এবং দেড় লাখ রুপি নগদ অর্থ চুরি করে পালিয়েছে। চুরি করেই তারা ক্ষান্ত হয়নি। মালিকের উদ্দেশে লিখে রেখে গেছেন, ‘আই লাভ ইউ।’

এমন ঘটনায় রীতিমত অবাক হয়েছেন ওই বাংলোর মালিক। তিনি জানিয়েছেন, টিভির স্ক্রিনে মার্কার দিয়ে আই লাভ ইউ লেখা হয়েছে। এমন ঘটনা এর আগে দেখেনি কেউ।

 

 

কিউটিভি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩

▎সর্বশেষ

ad