ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আখাউড়ায় অটোরিকশা নিয়ে পালানোর সময় যুবককে পিটুনি

Anima Rakhi | আপডেট: ২৫ মে ২০২২ - ১২:৪৪:৫৬ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালানোর সময় মো. উজ্জল মিয়া নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে জিআরপি’র (জংশন রেলওয়ে পুলিশ) হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আটক উজ্জল তার বাড়ি পৌর এলাকার রাধানগর কলেজপাড়ায় বলে জানিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌণে ১০টার দিকে রেলওয়ে স্টেশন মসজিদের কাছে রাখা একটি নতুন অটোরিকশা চালিয়ে নিয়ে যেতে থাকে ওই যুবক। অটোরিকশাটি চুরি হচ্ছে বুঝতে পেরে স্থানীয় লোকজন ধাওয়া করে।

এক পর্যায়ে সে অটোরিকশা নিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। অটোরিকশা ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দৌঁড়ে তাকে আটক করে পিটুনি দিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয়। পরে জিআরপি এসে তাকে তাদের হেফাজতে নিয়ে যায়। বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগা অটোরিকশাটি ক্ষতিগ্রস্থ হয়।নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. মামুন জানান, অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একজনকে আটক করে। পরে তাকে জিআরপি’র হাতে তুলে দেয়।

কিউটিভি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৪

▎সর্বশেষ

ad