ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

মাটির ৬৩০ ফুট নিচে বনাঞ্চল আবিষ্কার!

Anima Rakhi | আপডেট: ২৩ মে ২০২২ - ০৯:৩৫:৪৬ এএম

ডেস্ক নিউজ : মাটির ৬৩০ ফুট গভীরে সিঙ্কহোলের খোঁজ পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এ সিঙ্কহোলের ভেতর বিশাল এক প্রাচীন বনাঞ্চল খুঁজে পেয়েছেন তারা। ইতোমধ্যে এ সিঙ্কহোলে থাকা বনাঞ্চলের ছবি ভাইরাল হয়েছে।

চীনা সংবাদমাধ্যম সিজিটিএনের খবরে বলা হয়, প্রকৃতিতে হঠাৎ সৃষ্টি হওয়া বিশালাকার গর্ত সিঙ্কহোল নামে পরিচিত। সম্প্রতি চীনা বিজ্ঞানীরা দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াঞ্জি ঝুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলে ৬৩০ ফুট গভীর এক সিঙ্কহোল খুঁজে পেয়েছেন। আর এর ভেতরে লুকিয়ে রয়েছে বিশাল এক প্রাচীন বনাঞ্চল। এই বনাঞ্চলে এর আগে কখনো মানুষ প্রবেশ করেনি বলেই দাবি করেছেন দেশটির বিজ্ঞানীরা।

সিঙ্কহোলটির গভীরতা ৬৩০ ফুট, দৈর্ঘ্য ১০০০ ফুট ফুট ও প্রস্থ ৪৯০ ফুট। সম্প্রতি আবিষ্কার হওয়া বিশাল সিঙ্কহোলের ভেতর যে বনাঞ্চল পাওয়া গেছে সেখানে বিশাল উচ্চতার গাছও রয়েছে। সেখানে ১৩১ ফুট বা ১৩ তলা ভবনের সমান গাছের অস্তিত্ব মিলেছে বলেই জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা।

চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, সিঙ্কহোলটির ভেতরের প্রবেশের তিনটি পথেরও সন্ধান পেয়েছেন তারা। ভেতরে গাছগুলো সূর্যের দিকে মুখ করে বেড়ে উঠেছে।

গবেষক দলের প্রধান চেন লিক্সিন বলেন, সিঙ্কহোলের ভেতর যেমন ছোট গাছ রয়েছে তেমনই রয়েছে ১৩১ ফুটের বিশালাকার গাছও। এখানে এমন কিছু আবিষ্কারের সম্ভাবনা রয়েছে যা আগে কখনোই দেখা যায়নি।

উল্লেখ্য, এর আগে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে সিঙ্কহোলের সন্ধান পাওয়া গেছে।

কিউটিভি/অনিমা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯.৩৫

▎সর্বশেষ

ad