ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির খাদ্য সহায়তা প্রদান

Anima Rakhi | আপডেট: ২২ মে ২০২২ - ০১:৪৮:৫৭ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নগরীর পানিবন্দি মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর কমিটি। গতকাল শনিবার দুপুরে নগরীর সোবহানীঘাট ও উপশহর এলাকার শতাধিক পরিবারের মধ্যে এই খাদ্যসহায়তা পৌঁছে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিধান কৃষ্ণ দাস সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহীন, সহ সভাপতি আল আজাদ ও অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, প্রবাসী বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রহমান, কার্যনির্বাহী সদস্য এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, অরুন বিকাশ চাকমা, রাজু গোয়ালা প্রমুখ।

ত্রাণ বিতরণকালে ভারপ্রাপ্ত সভাপতি বিধান কৃষ্ণ দাস সরকার বলেন, বন্যার কারণে পানিবন্দি মানুষ মারাত্মক কষ্টের মধ্যে রয়েছেন। বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়ালে এই দুর্ভোগ অনেকটা লাঘব হবে।

কিউটিভি/অনিমা/ ২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১.৪৮

▎সর্বশেষ

ad