ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আসামি নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় এসআই নিহত

superadmin | আপডেট: ২১ মে ২০২২ - ০২:০৫:৩২ পিএম

ডেস্কনিউজঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় আসামি নিয়ে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরো পাঁচ সদস্য।

শনিবার ভোর ৫টায় মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) সমিরণ চন্দ্র দাশ।

জানা গেছে, রাজনগর থানার এসআই সমিরণ চন্দ্রসহ ছয় পুলিশ সদস্য রাজনগরের উত্তরভাগ এলাকা থেকে তিন আসামিকে আটক করেন। আসামিদের নিয়ে পুলিশের পিকআপ ভ্যানে করে থানায় ফিরছিলেন তারা। পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহাসহস্র নামক এলাকায় গাছের সাথে ধাক্কা লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এসআই সমিরণ চন্দ্রকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে এসআই শওকত, কনস্টেবল মাসুদ ও আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শেষে আসামি নিয়ে ফেরার পথে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক এসআই নিহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিপুল/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ১.৫৮

▎সর্বশেষ

ad