ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখা

Anima Rakhi | আপডেট: ২০ মে ২০২২ - ১১:১৩:২১ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদ সীমার ১ দশমিক ৩ সেন্টিমিটার এবং সুরমা পয়েন্টেও বিপদ সীমার শূন্য দশমিক ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এবং বন্যার পানি না নামায় সিলেট নগরসহ ১৩টি উপজেলার বানভাসি মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এ সংকট মোকাবেলায় বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িছে বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলা শাখার।

গত ১৯ মে-বৃহস্পতিবার বিকাল ৪টায় সিলেট নগরীর ১০নং ওয়ার্ডে বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলা শাখার উদ্যোগে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বন্যার্ত মানুষের কাছে পৌছে দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর, সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, সহসভাপতি মাওলানা লোকমান হেকিম, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

কিউটিভি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:১৩

▎সর্বশেষ

ad