ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কালীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ০২:৩৮:৩৮ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৩ রংপুর।মঙ্গলবার(৩ মে) রাতে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট  মাহমুদ বশির আহমদ।আটক মাদক ব্যবসায়ীরা হলেন, কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের আব্দুল হামিদের ছেলে জাকিরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহ কামাল(৩৮)।
প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব ১৩ জানায়, নিজ বাড়িতে  মাদক রেখে বিক্রি করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(২ মে) রাতে উপজেলার কাশিরাম গ্রামের জাকিরুল ও শাহ কামালের বাড়িতে অভিযান চালায় রংপুর র‍্যাব ১৩ এর একটি দল। দুই বাড়ি তল্লাশী চালিয়ে ৩১৬ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা এবং ১৮০ বোতল ফেন্সিডিল জব্দ করে র‍্যাব। এ সময় বাড়ির মালিক মাদক ব্যবসায়ী জাকিরুল ইসলাম ও শাহ কামালকে আটক করা হয়।এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল নিশ্চিত করেছেন। বুধবার বেলা ১২টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কিউটিভি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৮

▎সর্বশেষ

ad