ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

উষ্ণ আলিঙ্গনের পর শেহনাজকে বাড়ি পৌঁছে দিলেন সালমান

admin | আপডেট: ০৪ মে ২০২২ - ১২:৩৪:০০ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডে ঈদ মানেই ভাইজানের সিনেমা। এ রীতি দীর্ঘদিনের হলেও করোনার কারণে বন্ধ ছিল তার অভিনয়। তাই বলে ভক্তদের হতাশ করেননি বলিউড অভিনেতা সালমান খান। মুম্বাইয়ের বাসভবনের সামনে হাজির হওয়া ভক্তদের দর্শন দিয়েছেন খুশির দিনে।

পরে রাতে বোন অর্পিতা খান ও বোনজামাই আয়ুশ শর্মার দেওয়া ঈদ পার্টিতে অংশ নেন সালমান খান। 

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই পার্টিতে উপস্থিত ছিলেন শেহনাজ গিলেও। প্রেমিক সিদ্ধার্থের মৃত্যুর পর দীর্ঘদিন আড়ালে থাকলেও এখন স্বাভাবিক কাজকর্মে ফিরেছেন শেহনাজ।

মঙ্গলবার রাতে হওয়া অর্পিতার ঈদ পার্টিতে শেহনাজ পরেছিলেন কালো পোশাক। সেখানে শেহনাজকে সঙ্গ দেন বলিউড ভাইজান। পরে ফটোসেশনে অংশ নেন সালমান-শেহনাজ। এ সময় সালমানকে জড়িয়ে ধরেন শেহনাজ। পরে শেহনাজের গাড়িতে ওঠেন সালমান এবং অভিনেত্রীকে বাড়িতে পৌঁছে দেন। এ সময় সালমানের হাত ধরেন শেহনাজ, বলেন—আমাকে পৌঁছে দিয়ে এসো।

সালমান-শেহনাজের এই উষ্ণ উপস্থিতি সেই প্রেমের গুঞ্জনকে আরও বাড়িয়ে দিচ্ছে। কয়েক দিন ধরে বলিপাড়ায় তাদের নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, সালমানের আসন্ন ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় আয়ুশ শর্মার বিপরীতে দেখা যেতে পারে শেহনাজ গিলকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

খবরে শোনা যাচ্ছে, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায় সালমানের নায়িকা হচ্ছেন দক্ষিণী ডিভা পূজা হেজ। আর সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করবেন ফরহাদ সামজি।

কিউটিভি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৩

▎সর্বশেষ

ad