ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

গুলশান আরা ইসলাম এর কবিতাঃ সম্পর্কের শক্তি

admin | আপডেট: ১১ এপ্রিল ২০২২ - ০৫:০৮:৪৩ পিএম

সম্পর্কের শক্তি
——————————–
ভালোবাসার অসীম শক্তি
দূরত্বে কমেনা সামান্য ভক্তি
যোজন যোজন কোটি মাইল
হোক ব্যবধান, ভালোবাসায়
তার একমাত্র সমাধান।

ভালোবাসার ধনাত্মক শক্তি
আকাশ-পাতাল ব্যবধানকেও
করে তুচ্ছ অতি
যদি থাকে সে ভালোবাসায়
বিশ্বাস একে অপরকে প্রতি,

হৃদয়ের মধুর সম্পর্ক গুলোর
মিষ্টতা হৃদয়ই বয়ে বেড়ায়,
প্রতিটি হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা
সুখস্মৃতিময় সুগন্ধী কথাগুলোও মনের
বাগানেই সুবাস ছড়ায়,

মনের উঠোনের প্রিয় মিষ্টি
স্মৃতি গুলোও আজীবন থাকে সচল
যার গতি কখনো ধীর কচ্ছপের
আবার কখনো তা খরগোশের মতন।

কিছু কিছু হৃদ সম্পর্ক
আজীবন ছড়ায় সুঘ্রান
যতো সময়ই পার হোক তার
ঘ্রাণেন্দ্রীয়ে যদি থাকে প্রাণ।

কিউএনবি/বিপুল/১১ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫৬

▎সর্বশেষ

ad