ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

গুলশান আরা ইসলাম এর কবিতাঃ ফের আমি নারী নাহি ভাঙ্গছি

admin | আপডেট: ০৯ এপ্রিল ২০২২ - ০৮:০১:৩০ পিএম

ফের আমি নারী নাহি ভাঙ্গছি

———————————————————–

আমি কান্না মুছে হাসতে শিখেছি
আমি নিজেকে ভালোবাসতে শিখেছি।

আমি আবেগ ছেড়ে বাস্তবতা মানতে শিখেছি
পরিস্থিতির সাথে নিজেকে মানাতে শিখেছি।

আমি নিজের জন্য নতুন করে বাঁচতে শিখেছি
নিঃসঙ্গতা আর হতাশা কে জয় করতে শিখেছি।

আমি একাকিত্ব উপভোগ করতে শিখেছি
নিজের মনকে নিজেই শান্তনা দিতে শিখেছি।

আমি ঘুরে দাঁড়াতে শিখেছি
শেষ থেকে আবার শুরু করতে শিখেছি।

আমি পায়ের নুপুর, হাতের বালা খুলেছি
চুলের বেনী, খোপার মালা সব ছেড়েছি।

আমি পুরোপুরি ভেঙে যাওয়া নারী আবার দাঁড়িয়েছি
এখন আর কোনো আঘাতে আমি নাহি ভাঙ্গছি।

বিপুল/কিউএনবি /৯ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

▎সর্বশেষ

ad