ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

টিপ পরে সংহতি জানালেন যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরা

admin | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ - ০৮:৫০:৩০ পিএম

ডেস্ক নিউজ : টিপ পরার জন্য লাঞ্ছনার শিকার একজন শিক্ষিকার প্রতি সংহতি জানিয়েছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নারী কর্মীরা। মঙ্গলবার দূতাবাসের ফেসবুক পেজে তারা একটি ছবি প্রকাশ করেছেন। 

যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, ‘এ সপ্তাহে টিপ পরার জন্য পুলিশের দ্বারা এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশকারী সব বাংলাদেশির সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায় যোগ দিয়েছে। যেকোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য।

যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্যরা বাংলাদেশের মানুষের বিভিন্নতা উদযাপনপূর্বক সব ব্যক্তির প্রতি সম্মানের আহ্বান জানিয়ে ওই শিক্ষিকা ও হয়রানির শিকার সবার সঙ্গে সংহতি জানিয়ে কপালে টিপ পরেছেন। ’

 

 

কিউটিভি/আয়শা/৫ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮

▎সর্বশেষ

ad