ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউরোপের স্বাধীনতা কেড়ে নেবে রাশিয়া, দাবি জেলেনস্কির

admin | আপডেট: ২৪ মার্চ ২০২২ - ১০:৪৬:১০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কোনো প্রতিবেশী দেশই রাশিয়ার সামনে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, ‘খুব দ্রুত ইউরোপের স্বাধীনতা হরণ করতে বিশ্বের বৃহত্তম এই দেশটি অভিযান শুরু করতে পারে।’

জেলেনস্কি বলেন, ‘আমরা শুধু ইউক্রেনের জনগণের জন্য লড়াই করছি না। আমরা ইউরোপের নিরাপত্তার জন্যও লড়ছি। ইউক্রেন দেখিয়েছে, আমরা ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার যোগ্য।’ আজ বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে সুইডেনের আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

এসময় ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে ইউরোপকে নিষেধাজ্ঞা জারি অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি, ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির জন্য সুইডেনের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া গত মাসে ইউক্রেনে আক্রমণ করার পর দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ে বিভিন্ন দেশের সংসদে কথা বলছেন। বৃহস্পতিবার তিনি সুইডেনের সংসদে কথা বলেছেন।

সূত্র : এএফপি ও দ্য গার্ডিয়ান

কিউটিভি/অনিমা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫
▎সর্বশেষ

ad