ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে রাশিয়াতেও

admin | আপডেট: ২৪ মার্চ ২০২২ - ০৮:০৬:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধের প্রভাব রুশ নাগরিকদের দৈনন্দিন জীবনেও এসে পড়েছে। রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় ১৪ শতাংশ বেড়ে গেছে বলে বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। 

গত সপ্তাহে চিনির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ১৪ শতাংশ বেড়ে গেছে বলে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে। 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুবলের মান কমে যাওয়ার রাশিয়ায় বেড়ে গেছে মুদ্রাস্ফীতি। 

স্থানীয় মুদ্রার মান এই বছর প্রায় ২২ শতাংশ কমে গেছে।  এর ফলে বেড়ে গেছে পণ্য আমদানির খরচ।

এক মাস দীর্ঘ বিরতির পরে বৃহস্পতিবার রাশিয়ান স্টক মার্কেট পুনরায় লেনদেন শুরু  সময় মুদ্রাস্ফীতির তথ্য সামনে এসেছে। এদিন স্থানীয় সময় দুপুর নাগাদ মস্কোতে বেঞ্চমার্ক মোএক্স সূচক প্রায় ৫ দশমিক ৬ বেড়েছে। 

বিশ্লেষকদের ধারণা, বাজার চাঙ্গা রাখতে রুশ সরকার বিলিয়ন ডলার মূল্যের রুশ শেয়ার কেনার পরিকল্পনা করছে। 

কিউটিভি/অনিমা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৬
▎সর্বশেষ

ad