ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যুদ্ধবিরতি নয়, রাশিয়া যুদ্ধই চালিয়ে যাবে

admin | আপডেট: ২৪ মার্চ ২০২২ - ০৮:১৪:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে এখন রাশিয়া যুদ্ধবিরতির আলোচনা করতে চায় না। কারণ তারা এখনো তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কূটনৈতিক জোসেফ বোরেল জানিয়েছেন এমন তথ্য। এ ব্যাপারে জোসেফ বোরেল বলেন, বর্তমানে রাশিয়া কোনো কিছু নিয়ে আলোচনা করতে চায় না। তারা চায় দখলদারিত্ব কায়েম করতে। 

তিনি আরও বলেন, রাশিয়া চায় ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দিতে। তারা তখনই আন্তরিকভাবে আলোচনা করবে যখন তারা শক্ত অবস্থানে পৌঁছাবে। জোসেফ বোরেল আরও জানিয়েছেন, ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আরও মারণাস্ত্র পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন তাদের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো দেশকে অস্ত্র সহায়তা দিয়েছে। 

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পশ্চিমাদেশগুলো আলাদাভাবে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে বাইরে থেকে ইউক্রেনে অস্ত্রের বহর আসা মাত্র তারা হামলা চালাবে। 

সূত্র:আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৭

▎সর্বশেষ

ad