ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনের আরেকটি ‘গুরুত্বপূর্ণ শহর দখল’ করল রাশিয়া

admin | আপডেট: ২৪ মার্চ ২০২২ - ০৫:৩৯:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের দখল নিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোসিয়া টোয়েন্টিফোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। খারকিভের ইজিয়াম শহর ভৌগলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই শহরে পূর্ব ডনবাসের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক রয়েছে।

রাশিয়ানরা যদি সত্যি সত্যি শহরটির নিয়ন্ত্রণ নিয়ে থাকে তাহলে ইউক্রেনের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থানরত সেনাদের মধ্যে সংযোগ ঘটাতে পারবে। তাছাড়া শহরটি খারকিভের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এখানে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনও আছে। ইজিয়াম শহরের দখল নেওয়ার ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, রাশিয়ার সেনাবাহিনীর বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।২৪ মার্চ সকালে সেনাবাহিনীর একটি ইউনিট খারকিভ প্রদেশের ইজিয়াম শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। 

তবে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে শহরটির দখল নিয়ে এখনো রাশিয়ানদের সঙ্গে লড়াই হচ্ছে। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইজিয়াম শহরের দখল রাখতে রুশ সেনাদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। 

সূত্র: বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

▎সর্বশেষ

ad