ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে সবকিছু নির্ধারিত হবে আগামী ১৫ দিনে: জোসেফ বোরেল

admin | আপডেট: ২৪ মার্চ ২০২২ - ০৩:৪২:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেসক্ : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রুশ সরকারের আপাতত আলোচনায় বসার কোনো আগ্রহ নেই। কারণ, রাশিয়ার সেনাবাহিনী এখনো সামরিক লক্ষ্যে পৌঁছায়নি। স্প্যানিশ ‘টিভিই’ চ্যানেলে এক সাক্ষাৎকারে  জোসেফ বোরেল এই মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়া এখনই আলোচনায় বসতে চায় না। তারা এলাকা দখল করতে চায়।

ইউরোপীয় ইউনিয়নের এই কূটনীতিক আরও বলেন, রাশিয়া ইউক্রেনের মলদোভা সীমান্ত পর্যন্ত ঘেরাও করতে চায় এবং সমুদ্র থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। ইউক্রেনে শক্তিশালী অবস্থান অর্জন করলেই কেবল রাশিয়া আলোচনায় আগ্রহ দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। রয়টার্সের খবরে বলা হয়েছে, জোসেফ বোরেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং তার মিত্ররা ইউক্রেনের সেনাবাহিনীকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে। তার ভাষায়—এটি গুরুত্বপূর্ণ কারণ, ইউক্রেনে সবকিছু মীমাংসিত হবে আগামী ১৫ দিনে। ইউক্রেন প্রতিরোধ করতে পারলে ইতিহাস তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

▎সর্বশেষ

ad