ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে ১৫ হাজার রুশ সেনা নিহত: ন্যাটো

admin | আপডেট: ২৪ মার্চ ২০২২ - ০২:০৯:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর গত এক মাসে দেশটিতে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ন্যাটো।  

বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউক্রেনে রুশ বাহিনীর প্রাণহানির এ হিসাব দিয়েছেন। ন্যাটোর শীর্ষ কর্মকর্তা আরও জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাদের সঙ্গে লড়াইয়ে রাশিয়ার ৩০ থেকে ৪০ হাজার সেনা নিহত অথবা আহত হয়েছেন বলেই তাদের ধারণা।

রাশিয়া ২ মার্চ প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানায়, ইউক্রেনে যুদ্ধে তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছেন। এরপর সেনা নিহতের আর কোনো হিসাব দেয়নি রাশিয়া।

▎সর্বশেষ

ad