ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে রুশ হামলায় রাশিয়ার সাংবাদিক নিহত

admin | আপডেট: ২৪ মার্চ ২০২২ - ১০:০৬:১৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় ওকসানা বাউলিনা নামে রাশিয়ার এক নারী সাংবাদিক নিহত হয়েছেন।

নিহত ওকসানা বাউলিনা রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভ থেকে ইনভেস্টিগেটিভ ওয়েবসাইট দ্য ইনসাইডারের জন্য রিপোর্ট করছিলেন। খবর বিবিসির।

কিয়েভ শহরের পডিল জেলায় হামলায় ক্ষয়ক্ষতির চিত্রগ্রহণের সময় তিনি মারা যান।

বাউলিনা এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করতেন এবং পরে রাশিয়া ছাড়েন।

গত বছর রুশ কর্তৃপক্ষ নাভালনির এই ফাউন্ডেশনকে অবৈধ ঘোষণা করে চরমপন্থি সংস্থা হিসেবে চিহ্নিত করে। ফলে এর অনেক কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন।

কিউটিভি/অনিমা/২৪ শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০৬

▎সর্বশেষ

ad