ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চীনের বিরুদ্ধে যে অভিযোগ করলেন ন্যাটো প্রধান

admin | আপডেট: ২৩ মার্চ ২০২২ - ০৯:১৯:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  চীনের বিরুদ্ধে রাশিয়াকে রাজনৈতিক সমর্থন দেওয়া  এবং ‘নির্লজ্জ মিথ্যা ও বিভ্রান্তি ছড়ানোর’ অভিযোগ তুলেছেন ন্যাটো জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ। বুধবার তিনি চীনের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে জানিয়েছেন। 

বৃহস্পতিবার ব্রাসেলেসে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের প্রাক্কালে চীনকে সতর্ক করে বলেন,ইউক্রেন আগ্রাসনে বেইজিংয়ের ভূমিকা ন্যাটো সম্মেলনে উত্থাপন করা হবে। 

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর পুরো বিশ্ব মস্কোর বিরুদ্ধে গেলেও চীন প্রকাশ্যেই দেশটির সমর্থন জানিয়ে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে তাল মেলাবে না বলেও জানিয়ে দিয়েছে বেইজিং।  ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার ক্ষেত্রে  পোল্যান্ডের দেওয়া প্রস্তাবেরও ক্ষেত্রেও নেতিবাচক সাড়া দিয়েছে চীন। 

তবে যুদ্ধ শেষের জন্য শান্তি আলোচনায় মধ্যস্থতার ক্ষেত্রের ভূমিকা রাখতে রাজি হয়েছে চীন। 

কিউটিভি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৯

▎সর্বশেষ

ad