ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করছে পোল্যান্ড

admin | আপডেট: ২৩ মার্চ ২০২২ - ০৮:২৬:৫৫ পিএম

ডেস্কনিউজঃ গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন নিম্ন-স্তরের বেসামরিক কর্মচারীকে গ্রেফতার করেছে পোল্যান্ড। এর পরই ৪৫ জন রাশিয়ান কূটনীতিককে দেশটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড কর্তৃপক্ষ।

ব্লূমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ মার্চ) এ নিয়ে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে। দেশটির মুখপাত্র পিওতোর মুলার এই তথ্য জানান।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন কূটনীতিকের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কর্মকাণ্ডের জন্য পোলিশ কর্তৃপক্ষ প্রায় ৪৫ জন রাশিয়ান কূটনীতিককে পোল্যান্ড থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।

পোল্যান্ডের নিরাপত্তা পরিষেবার মুখপাত্র স্ট্যানিসলা জারিন জানান, পোলিশ গোয়েন্দারা ৪৫ জন কূটনীতিককে রাশিয়ার বিশেষ পরিষেবার অফিসার ও তাদের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে।

বিপুল/ ২৩.০৩.২০২২ ইং/রাত ৮:১৮

▎সর্বশেষ

ad