ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ন্যাটোকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার

admin | আপডেট: ২৩ মার্চ ২০২২ - ০৮:১০:০৮ পিএম

ডেস্কনিউজঃ পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠালে পরিণতি ভয়াবহ হবে বলে দেশটির পক্ষ থেকে ন্যাটোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার (২৩ মার্চ) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এটি (ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানো) হবে বেপরোয়া এবং ভয়াবহ বিপজ্জনক সিদ্ধান্ত।’

সংবাদ সম্মেলনে পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়ান ও ন্যাটো বাহিনীর যেকোনো সম্ভাব্য ‘সংযোগ’ স্পষ্ট পরিণতি হতে পারে যার ক্ষতিপূরণ হবে অনেক কষ্টসাধ্য।

গত শুক্রবার পোল্যান্ড বলেছে, পরবর্তী ন্যাটো সম্মেলনে তারা ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব করবে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি ন্যাটো সম্মেলনের জন্য ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।

বিপুল/ ২৩.০৩.২০২২ ইং/রাত ৮:০৫

▎সর্বশেষ

ad