ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়াকে স্মার্টলি প্রতিহত করছে ইউক্রেন: পেন্টাগন

admin | আপডেট: ২৩ মার্চ ২০২২ - ০৫:২০:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাদেনর বেশ স্মার্ট,  ‍দুর্দান্ত ও সৃজনশীলভাবে প্রতিহত করছে ইউক্রেনের সেনারা। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আরও দেখছি তারা তাদের ভূখণ্ড রক্ষার চেষ্টা করছে, বিশেষ করে খেরসনে।’

কিরবির দাবি, ইউক্রেন বেশ ভালোভাবে সামলে নিয়েছে, রাশিয়ার তার লক্ষ্য অর্জনে ব্যর্থ, তাদের কোনো কৌশলও কাজে আসছে না। এদিকে ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার ৪৫ কূটনৈতিককে বহিষ্কার করেছে পোল্যান্ড। বুধবার পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালরে মুখপাত্র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।মুখপাত্র স্ট্যানিস্ল জানিয়েছেন, এদের মধ্যে অনেকের বিরুদ্ধে কূটনৈতিক কাজের আড়ালে গোয়েন্দাবৃত্তির অভিযোগ আছে। পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলবের পর এই সিদ্ধান্ত নিয়েছে।  এই ঘটনার পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

সূত্র: বিবিসি

কিউটিভি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad