ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন পুতিন

admin | আপডেট: ২৩ মার্চ ২০২২ - ০৫:১২:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন চলতি বছরের শেষের দিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন। ইন্দোনেশিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসনের জেরে ২০টি দেশের জোট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা আলোচনা শুরু করেছে। ঠিক সেই সময়ে ইন্দোনেশিয়ায় নিযুক্ত রুশ দূত লুডমিলা ভোরোবিভা তাঁর দেশের প্রেসিডেন্টের এমন পরিকল্পনার কথা জানালেন।

ইন্দোনেশিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লুডমিলা বর্তমানে জি-২০ এর প্রধান হিসেবে আছেন। তিনি বলেছেন, পুতিন এ বছরের নভেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য ইন্দোনেশিয়ার রিসোর্ট দ্বীপ বালিতে আসার ইচ্ছা পোষণ করেছেন। তবে তিনি বলেছেন, এটা (জি-২০ সম্মেলনে পুতিনের উপস্থিতি) করোনাভাইরাস মহামারি পরিস্থিতিসহ অনেক অনেক কিছুর ওপর নির্ভর করবে, এই পরিস্থিতির (করোনা) অবশ্য উন্নতি হচ্ছে। যাই হোক, তাঁর ইচ্ছা হলো … তিনি চান। জি-২০ জোট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে লুডমিলা বলেন, শুধু জি-২০ নয়, অনেক সংস্থা থেকেই রাশিয়াকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। পশ্চিমা দুনিয়ার প্রতিক্রিয়া একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।
সূত্র: রয়টার্স।

 

 

কিউটিভি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad