ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা শিথিল করল নিউজিল্যান্ড

admin | আপডেট: ২৩ মার্চ ২০২২ - ০৩:৩৪:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ড করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নেয়া কঠোর অভ্যন্তরীণ নিষেধাজ্ঞাসমূহ চলতি সপ্তাহে শিথিল করছে। 

কারণ হিসেবে বুধবার দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডার্ন জানান, সংক্রমণ চূড়ায় পৌঁছেছে এবং জনগণের মধ্যে উচ্চমাত্রার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। 

অরডার্ন বলেন, “ঘরের বাইরে অধিক লোকের জমায়েতের ওপর যে নিষেধাজ্ঞা ছিল শুক্রবার থেকে তা বাতিল হচ্ছে। এর ফলে খেলাধুলা এবং কনসার্ট আয়োজন করা যাবে। এতে সীমিত লোকের উপস্থিতির যে নির্দেশনা ছিল তা আর মানতে হবে না।”

এছাড়া আগামী চার এপ্রিল থেকে ভ্যাকসিন পাশ এবং স্ক্যানিং কোডের বাধ্য-বাধকতাও থাকবে না। এমনকি কর্মীদের জন্য টিকা না নিলে চাকুরি চ্যুতির যে নির্দেশনা ছিল তাও বাতিল করা হচ্ছে।

অরডার্ন আরও বলেন, “এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মূলত ১৭ লাখ লোক করোনায় সংক্রমিত হয়েছে।”

নিউজিল্যান্ডের ৯৫ শতাংশ লোককে সম্পূর্ণভাবে টিকার আওতায় আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এর মানে করোনার বিরুদ্ধে আমাদের উচ্চ পর্যায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।”

নিউজিল্যান্ডে করোনায় ১১৭ জন মারা গেছে। করোনা নিয়ন্ত্রণে দেশটি যথেষ্ট সফল। 

এ প্রসঙ্গে তিনি বলেন, “যদিও আমরা সফল হয়েছি। কিন্তু কাজটি ছিল অত্যন্ত কঠিন।”

 

কিউটিভি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad